ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০ Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে

বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল, যেভাবে জানা যাবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার, ১৬ অক্টোবর সকাল ১০টায় একযোগে প্রকাশিত হবে। ফল প্রকাশ করবে দেশের সব সাধারণ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড।

এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে নেওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে।

ফলাফল যেভাবে জানা যাবে:

১. অনলাইনে:
ফলাফল জানার সবচেয়ে সহজ উপায় হলো ওয়েবসাইট। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ঠিকানায় গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে।

২. শিক্ষা প্রতিষ্ঠান:
যারা অনলাইনে ফলাফল দেখতে পারবেন না, তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

৩. মোবাইল এসএমএস:
ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
HSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর পাসের বছর, তারপর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2025 → Send to 16222

পুনঃনিরীক্ষার আবেদন:

যেসব শিক্ষার্থী ফলাফলে সন্তুষ্ট নন, তারা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এর জন্য অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd ব্যবহার করতে হবে। সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন করার সুযোগ নেই।

পরীক্ষার পরিসংখ্যান:

চলতি বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে ২,৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে