ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

ব্যাটারিচালিত রিকশা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করছি। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’

উচ্চ আদালত থেকে রোববারের মধ্যেই নির্দেশনা আসবে জানিয়ে তিনি বলেন, ‘অটোরিকশা চালকদের প্রতি আহ্বান তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে। ভাঙাভাঙি তো কেউ চায় না। এটা করে কিন্তু তারা জনপ্রিয়তা হারাচ্ছে। তারা তাদের দাবি সোহরাওয়ার্দী উদ্যানে জানাতে পারে। তাহলে ট্রাফিক জ্যামটা তো কম হয়।’

জাহাঙ্গীর আলম বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সেনা, পুলিশ, আনসার সদস্যদের নিয়ে কমিটি করা হবে। সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের এবং শিক্ষার্থীদের কাজে লাগানো হবে।
উল্লেখ্য, ১৫ দিন ধরে ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছেন। নিষিদ্ধ এই যান রাজধানীতে চলতে না দেয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন। গত সপ্তাহে উচ্চ আদালত থেকে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হলে চালক ও মালিকরা আরও ক্ষুব্ধ হন। তারা অন্তত পাড়া-মহল্লার সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চান। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
১৫০ বার পড়া হয়েছে