ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট

ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইংল্যান্ড ক্রিকেট দলের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সেভেন নিউজের এক ক্যামেরাম্যানের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। শনিবার ব্রিসবেন বিমানবন্দর থেকে অ্যাডিলেডের উদ্দেশে রওনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমটি।

সেভেন নিউজ তাদের অভিযোগের পক্ষে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, শোয়েব বশিরসহ ইংল্যান্ড দলের কয়েকজন খেলোয়াড় চলন্ত সিঁড়ি দিয়ে নামছেন এবং কাছ থেকে একটি ক্যামেরা তাদের অনুসরণ করছে। ঠিক তখনই ইংল্যান্ড দলের এক নিরাপত্তাকর্মী সামনে এসে ক্যামেরার দৃশ্য আড়াল করার চেষ্টা করেন। অন্য একটি স্থিরচিত্রে ওই নিরাপত্তাকর্মীকে ক্যামেরাম্যানের গলার কাছে হাত রাখতে দেখা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার মিডিয়া নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরে চলাচলের সময় খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়ার অনুমতি নেই। ছবি বা ভিডিও ধারণ করতে হলে নির্দিষ্ট দূরত্ব ও শালীনতা বজায় রাখতে হয়।

এ ঘটনায় সেভেন নিউজের এক মুখপাত্র বলেন, ব্রিসবেন বিমানবন্দরের মতো একটি জনসমক্ষে নিয়ম মেনে পেশাদারভাবে কাজ করার সময় তাদের ক্যামেরা অপারেটরের সঙ্গে ইংল্যান্ড দলের সফরসঙ্গী একজন সদস্যের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। কর্মীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে।

রোববার ব্রেন্ডন ম্যাককলামের সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠে আসে। তিনি জানান, তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেননি, তবে এমন আচরণ সঠিক হয়নি বলে মনে করেন। ম্যাককলাম বলেন, অস্ট্রেলিয়ায় সফরের সময় দলের প্রতি ব্যাপক নজরদারি থাকে এবং প্রত্যাশা থাকে সবাই পেশাদার আচরণ করবে। তার আশা, বিষয়টি মীমাংসা হয়ে সবাই সামনে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৮১ বার পড়া হয়েছে