ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য খ্যাত ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

বার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেছেন, মনমোহন সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করেছে। প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।
 
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) শেষ নিংশ্বাস ত‍্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
 
তার মৃত্যুতে ভারতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিং ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। এরপর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাকে ভারতের উদার অর্থনীতির ‘স্থপতি’ হিসেবে বিবেচনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে