ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি Logo ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানিতে সরকারের অনুমোদন, ব্যয় হবে ২১৯ কোটি টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২১৯ কোটি টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের প্রতিষ্ঠান মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-১ এর অধীনে চাল সরবরাহ করা হবে। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৯.৭৭ মার্কিন ডলার, যা হিসাব অনুযায়ী মোট ব্যয় দাঁড়ায় ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। সভায় চাল ছাড়াও সার ও গম আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারি খাদ্য মজুত বাড়ানোর লক্ষ্যে চাল আমদানির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় গম আমদানির ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
৫৭ বার পড়া হয়েছে