ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির তালিকায় আরও একটি দিন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ যুক্ত হওয়ায় এবার মোট সাতদিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে নাগরিকদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ বাড়াতে অতিরিক্ত একদিন ছুটি দেওয়ার প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ২১ মার্চ ধরে আগে থেকেই জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এর সঙ্গে ১৮ মার্চও ছুটি হিসেবে যুক্ত হচ্ছে। অন্যদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় সব মিলিয়ে এবারের ঈদে টানা সাতদিন ছুটি মিলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৩৯ বার পড়া হয়েছে