ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

ভিনিসিউসের চোট, মিস করবেন চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভিনিসিউসের চোট, মিস করবেন চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচ।

রোববার ভিনিসিউস জুনিয়র লেগানেসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন। ৩-০ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন ইনফর্ম ফরোয়ার্ড। ভালোই ভালোই ম্যাচ শেষ করে আজ দুঃসংবাদ শুনলেন। সোমবার (২৫ নভেম্বর) একটি পরীক্ষা শেষে রিয়াল মাদ্রিদ বাঁ পায়ের পেশিতে চোট খুঁজে পায়।

এক বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ক্লাবের মেডিক্যাল টিমের পরীক্ষার পর ভিনিকে চোটের বিষয়টি জানা যায়। চোট বাঁ পায়ের পেশিতে।

ফর্মের বিচারে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদে সবচেয়ে বড় তারকা এখন ভিনিসিউস। ২০২১-২২ মৌসুম থেকেই ধারাবাহিক তার পারফরম্যান্স। ওই মৌসুমে করেছিলেন ২২ গোল ও ২০ অ্যাসিস্ট। ২০২২-২৩ মৌসুমে ২৩ গোল ও ২১ অ্যাসিস্ট এবং গত মৌসুমে ২৪ গোল ও ১১ অ্যাসিস্ট করেন তিনি। চলতি মৌসুমে ১২ গোলের পাশাপাশি ৮টি গোলে সহায়তা করেছেন। তাকে ছাড়াই গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে মাঠে নামতে হবে লস ব্লাঙ্কোসদের।

স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসের প্রতিবেদন বলছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ভিনিসিউস। এ সময় রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে খেলবে লিভারপুল ও আটালান্টার বিপক্ষে। লিভারপুল ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২৭ নভেম্বর)। নতুন ফরম্যাটের এ প্রতিযোগিতায় স্প্যানিশ ক্লাবটি আছে প্লে-অফ জুনে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে তারা, কোনো ঝক্কি ছাড়াই পরের ধাপের টিকিটের জন্য থাকতে হবে সেরা আটে।

ভিনিসিউস সেরে উঠার আগে রিয়াল মাদ্রিদ লিগে খেলবে গেতাফে, অ্যাতলেটিক বিলবাও, জিরোনা ও রায়ো ভায়েকানোর বিপক্ষে। সূচি ঠাসাই! ভিনিসিউস বলছেন, ‘পাগলাটে সূচি, এখন সময় সেরে উঠার।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১৫০ বার পড়া হয়েছে