ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মানসিক ভারসাম্যহীন ছোট বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মানসিক ভারসাম্যহীন ছোট বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ।

শেরপুরের কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতি বেগমকে (২৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহোদর বড় ভাই জাহাঙ্গীর আলম জনির (৩০) বিরুদ্ধে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে প্রথমে পিটিয়ে আহত করলে পরের দিন শনিবার (১১ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহত জ্যোতি বেগম ও অভিযুক্ত জাহাঙ্গীর আলম জনি উপজেলার তারাকান্দি গ্রামের রেজাউল করিম বাবুলের সন্তান। এ ঘটনায় জাহাঙ্গীর আলম জনিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে বড় ভাই জাহাঙ্গীর আলম তালাকপ্রাপ্তা মানসিক ভারসাম্যহীন সহোদর ছোট বোন জ্যোতিকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার পরদিন শনিবার সকালে আহত ছোট বোন জ্যোতি নিজ বাড়িতে মারা যায়। পরে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে জ্যোতির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে থানায় নেয়া হয়।
 
এ বিষয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া দুপুরে তার ভাইকে আটক করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
১৪২ বার পড়া হয়েছে