ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য Logo আসিফের দাবি: প্রকৃত জনগণের সরকার গঠিত হলে সংবিধান বাতিল হবে Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২ Logo দেশে ফিরলে আটক হবেন অভিনেতা জাহের আলভী

মাহফুজুর হত্যা মামলায় সালমান-আনিসুলসহ চারজনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি ব্যবস্থা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় আরও চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদন মঞ্জুর করে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেন মাহফুজুর রহমান। ওই বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে তিনি মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমানকে ৭ নম্বর, আনিসুল হককে ৮ নম্বর, জসিম উদ্দিনকে ১৫ নম্বর এবং আতিকুল ইসলামকে ২০ নম্বর আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
২৪২ বার পড়া হয়েছে