ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার

মুক্তি পেয়েছেন ভারতে আটক থাকা ৯০ জেলে ও নাবিক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মুক্তি পেয়েছেন ভারতে আটক থাকা ৯০ জেলে ও নাবিক।

ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে
হস্তান্তর করে।

একইসঙ্গে দুদেশের আটক নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন‌্যদিকে ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যগণ চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১২২ বার পড়া হয়েছে