ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

মৃত গরু পড়ে থাকার ছবিটি আসলে কোন সালের?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মৃত গরু পড়ে থাকার ছবিটি আসলে কোন সালের?

ড. ইউনূসক মানুষ হত্যার পাশাপাশি পশুকেও নির্যাতন করে হত্যা করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে একটি চক্র।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয়; বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, এতে মৃত গরুর একই ছবিটি যুক্ত থাকতে দেখা যায়। ওই পোস্টের সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ২ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘটে৷ গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিল এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভিকে কুপিয়ে পার্শ্ববর্তী বাদশা মোল্লার বাড়ির পাশে রেখে যাওয়া হয়৷

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আখতার আলমের ফেসবুক পোস্ট থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।

পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনীমোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সাথে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শোনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করে মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
১৪১ বার পড়া হয়েছে