ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি মানেনি কোনো দল, বাস্তবায়ন হয়নি জুলাই সনদ Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত

মৃদু শৈত্যপ্রবাহ ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মৃদু শৈত্যপ্রবাহ ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস।

দেশের ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যেই দেশের উত্তরাংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেইসঙ্গে এর বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
এদিকে রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
 
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন রোববারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।
 
এ ছাড়া আবহাওয়া অফিস আরও বলছে, এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সামায়িকভাবে ব্যাহত হতে পারে।
 
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১২৬ বার পড়া হয়েছে