ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার

মোটা অঙ্কের অর্থ চেয়ে ফের সালমান খানকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মোটা অঙ্কের অর্থ চেয়ে ফের সালমান খানকে হত্যার হুমকি।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের। একের পর এক হুমকি ধামকিতে দিশেহারা এই অভিনেতা। সদ্যই অভিনেতাকে খুনের হুমকি ও মোটা অঙ্কের টাকা দাবি করার পর নয়ডা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরইমধ্যে আবারও খুনের হুমকি পেলেন এই বলিউড সুপারস্টার। খবর, হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনের তথ্য মতে, অজ্ঞাতপরিচয়ের সেই ব্যক্তি সালমানের কাছে ২ কোটি রুপি দাবি করেন। যদিও মুঠো বার্তাটি পাঠানো হয়েছে মুম্বাই পুলিশের হেল্পলাইন নাম্বারে। টাকা না দিলে সালমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়া হয়। ইতোমধ্যে সেই অজ্ঞাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এর আগে মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেফতার করে সালমান খানকে হুমকি দেয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করে হুমকির বার্তা পাঠিয়েছিলেন।

গত ১২ অক্টোবর মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কুখ্যাত বিষ্ণোই গ্যাং।

সালমানের সঙ্গে বাবা সিদ্দিকীর ঘনিষ্ঠতার কারণে এই হত্যাকাণ্ডে বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করছিল পুলিশ। এরপর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সালমান খানকে। দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে অভিনেতার। এরইমধ্যে একের পর হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে