ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ 

রাকসু নির্বাচন: ফল যাই হোক, মেনে নেবে শিবির ঘরানার প্যানেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যে ফলই আসুক না কেন, তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

সোমবার এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে। পাশাপাশি তারা কমিশনকে আহ্বান জানিয়েছেন— যদি আচরণবিধিতে সংশোধনের প্রয়োজন মনে হয়, তবে তা হালনাগাদ করে পুনরায় প্রকাশ করার জন্য।

জোটের নেতারা বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক, যাতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।”

তারা আরও জানান, “ফলাফল যেমনই হোক না কেন, সম্মিলিত শিক্ষার্থী জোট তা মেনে নিতে প্রস্তুত।” এ সময় তারা নির্বাচনের দিন সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

রাকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, এ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন, যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন— মোট ভোটারের ৩৯.১ শতাংশ। তবে প্রার্থীর ক্ষেত্রে নারী প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৮ জন, এর মধ্যে নারী মাত্র ২৫ জন (১০ শতাংশ)।

সিনেট প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থীর মধ্যে নারী ৮ জন, যা প্রায় ১৩.৭ শতাংশ। হল সংসদে মোট ২৫৫টি পদ— এর মধ্যে ছাত্রীদের ৬টি হলে ৯০টি, আর ছাত্রদের ১১টি হলে ১৬৫টি পদ রয়েছে। মেয়েদের ৯০টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৯ জন প্রার্থী, যাদের মধ্যে ৩৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন। সেদিন নারী ভোটাররা ৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৯৮ বার পড়া হয়েছে