ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশিয়ার তেল কেনায় ইউক্রেন যুদ্ধকে অর্থায়নের অভিযোগ ভারতের বিরুদ্ধে: স্টিফেন মিলার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ডোনাল্ড ট্রাম্পের সাবেক শীর্ষ সহযোগী স্টিফেন মিলার সম্প্রতি অভিযোগ করেছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে আর্থিকভাবে সহায়তা করছে।

তার মতে, “ভারতের রাশিয়ান তেল আমদানির মাত্রা প্রায় চীনের সমান, যা অনেকের কাছে চমকে যাওয়ার মতো তথ্য হতে পারে।”

অন্যদিকে, শনিবার (২ আগস্ট) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মার্কিন চাপ সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

এদিকে, রবিবার (৩ আগস্ট) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার নিয়োজিত বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া সফরে যেতে পারেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইউক্রেন যুদ্ধে যদি শুক্রবারের আগে কোনো যুদ্ধবিরতি না হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবো, তবে এটাও সত্য যে রাশিয়া এই ধরনের নিষেধাজ্ঞা এড়াতে অনেক চতুর এবং তারা আগেও এই কাজ সফলভাবে করেছে। এখন দেখা যাক, কী ঘটে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৩৩৪ বার পড়া হয়েছে