ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে এ মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু হল সংলগ্ন সড়ক ঘুরে এসে বটতলা এলাকায় শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ছাত্রলীগ এখনো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি, ক্যাম্পাসে থাকা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একইভাবে শাহাবুদ্দিন চু্প্পুকেও আমরা রাষ্ট্রপতির চেয়ারে আর দেখতে চাই না।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা ফাইজা বলেন, জাবিতে হামলার মদদদাতা সাবেক প্রক্টর ফিরোজ-উল-হাসানকে প্রশাসন বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে। আমরা তার ব্যাখ্যা চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে, আমরা জাহাঙ্গীরনগরে তেমন হামলা দেখতে চাই না। আওয়ামী লীগ-ছাত্রলীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে।
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মশাল মিছিল
ছাত্রলীগ নিষিদ্ধের দাবি

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে