ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য Logo আসিফের দাবি: প্রকৃত জনগণের সরকার গঠিত হলে সংবিধান বাতিল হবে Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত দুই নারী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় সড়কের পাশের একটি দেয়াল ধসে পড়ে ফাতেমা নামের এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম এবং তাদের প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার ৫ নম্বর ক্যানেল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় বাসিন্দা আব্দুল হকের সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কুলসুম বেগম তার শিশু ও জেসমিন বেগমকে নিয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। ঠিক সে মুহূর্তে সড়কের পাশের একটি দেয়াল তাদের ওপর ধসে পড়ে। ঘটনাস্থলেই নবজাতক ফাতেমার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের ভগ্নাংশ সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে দ্রুত নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে পড়ে নবজাতকের মৃত্যু এবং দুই নারী গুরুতর আহত হওয়ার ঘটনা তাদের কাছে নিশ্চিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৫১ বার পড়া হয়েছে