ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ, বদলে কাগজের ব্যাগ ব্যবহার করা হবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার করা প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি)। প্রবেশপথে কড়া তল্লাশি করা হবে এবং যদি কেউ প্লাস্টিকের পলিথিন বা অন্য কোনো একবার ব্যবহার্য প্লাস্টিক বহন করেন, তা ব্যবহার করতে বাধা দেওয়া হবে। এই প্লাস্টিকের বদলে সবাইকে কাগজের ব্যাগ ব্যবহারের জন্য উৎসাহিত করা হবে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি এড়াতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং এটি অন্যদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

সচিবালয়ের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ বোর্ড স্থাপন করা হয়েছে। পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে সব মন্ত্রণালয়কে এই নির্দেশনা প্রদান করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। সভা-সেমিনারে প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট ও চামচ আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা অন্য কোনো পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এছাড়া সরকারি ক্রয় ক্ষেত্রে প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য এসইউপি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সভা-সেমিনারে পরিবেশবান্ধব কাগজ বা অন্য ধরনের খাবারের প্যাকেট ব্যবহার করা হবে। অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার থেকে সচিবালয়কে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১৮৬ বার পড়া হয়েছে