ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শনিবার সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

দেশের চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন। শুক্রবার রাত (২৪ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় এ দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে তার পদত্যাগের গুঞ্জনের মধ্যে এই বৈঠকগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত ১৯ মে থেকে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তার দাবি, সরকারের ভেতরে কিছু আওয়ামীপন্থী এবং উচ্চাকাঙ্ক্ষী মহল বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে।

অন্যদিকে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে দলটির আমির প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানান। একইদিন সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ইউনূসকে স্মরণ করিয়ে দেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ঐ ত্যাগের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের আস্থা ও জাতীয় ঐক্যের গুরুত্ব বিবেচনায় রেখে যেকোনো সিদ্ধান্ত নিতে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
৩০৯ বার পড়া হয়েছে