ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

শুভ মহালয়া: দুর্গোৎসবের সূচনার দিন আজ

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত

আজ রোববার, ২১ সেপ্টেম্বর মহালয়া। ভোরের চণ্ডীপাঠ ও দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শরতের নির্মল ভোরে মহালয়ার চণ্ডীপাঠ দেবী পক্ষের সূচনা ঘোষণা করে।

হিন্দু পুরাণ অনুযায়ী, মহালয়ার দিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিনগণনা শুরু হয় এবং দেবীর চক্ষুদান সম্পন্ন হয়। সনাতন ধর্ম মতে, এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও জল অর্পণ করা হয় তাদের আত্মার শান্তির জন্য। তর্পণ শেষে বিশেষ পূজার আয়োজন করা হয়।

মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চলছে বিশেষ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

দুর্গা মায়ের আবাহনে ভোর থেকে মন্দিরগুলোতে ভক্তদের ঢল নামে। তাদের বিশ্বাস, দুর্গা মায়ের আগমন আনন্দ ও আশীর্বাদ বয়ে আনবে এবং এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর এবং সমাপ্তি ঘটবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। তবে আজ থেকেই পূজার আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

এ বছর দেবীর আগমন ঘটছে গজে (হাতি বাহনে)। শাস্ত্রমতে গজে আগমন সমৃদ্ধি, শান্তি ও শস্যশ্যামলা পৃথিবীর বার্তা বহন করে। তবে দেবীর গমন হবে দোলায় (পালকি বাহনে), যা শুভ নয় বলে মনে করা হয়; এটি মহামারি বা বিপর্যয়ের প্রতীক। তবুও ভক্তদের আশা, মা দুর্গা সকল অশুভ শক্তি বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে