ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ

শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, এখন রায়ের অপেক্ষা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ বুধবার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং আগামীকাল (বৃহস্পতিবার) রায়ের তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মামলার অন্যতম আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজস্বাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের মতে, তার বক্তব্য ছিল “সম্পূর্ণ ও সত্য প্রকাশ”।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল নিজে কোনো আইনজীবী নিয়োগ না দেওয়ায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেয়।

আমির হোসেন যুক্তিতর্কে বলেন, “কোটা সংস্কারের আন্দোলন ছিল বৈধ, তবে সরকার পতনের একদফা আন্দোলন আইনবিরুদ্ধ।” তিনি অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে দুই আসামির খালাস চান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে