ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০ Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির

শেখ হাসিনা ৫ বছর, রেহানা ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (১ ডিসেম্বর) বিচারক মো. রবিউল আলম দেওয়া রায়ে শেখ হাসিনাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড এবং একই পরিমাণ জরিমানা, আর রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

এ ছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদসহ আরও ১৪ জন আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালত উল্লেখ করেন, শেখ রেহানার প্লট বরাদ্দে শেখ হাসিনাকে প্রভাবিত করা হয়েছিল এবং নীতিমালা ভঙ্গের বিষয়টি প্রমাণিত হয়েছে। বিচারক বলেন, আসামিরা সবাই রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা হলেও তারা আইন অমান্য করে অপরাধমূলক আচরণ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথাও রায়ে তুলে ধরা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে এই মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সদস্য, পরিচালক, উপপরিচালকসহ আরও কয়েকজন কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে খুরশীদ আলম একমাত্র আসামি যিনি গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে