ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০ Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের

শেয়ার বাজার মামলায় আবারও আলোচনায় সাকিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

শেয়ারবাজারে কারসাজির মামলার তদন্তের অংশ হিসেবে দেশে না থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে তাকে নির্ধারিত তারিখে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

দুদকের মহাপরিচালক জানান, মো. আবুল খায়ের ওরফে হিরু দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেন এবং অর্জিত অর্থ বিভিন্ন খাতে সরিয়ে নেন। এই তদন্তের অংশ হিসেবে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২৫ এবং ২৬ নভেম্বর পর্যায়ক্রমে তাদের তলব করা হয়েছে।

এর আগেও শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ১৭ জুন সাকিব, আবুল খায়ের ও আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলাটি দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দায়ের করেন।

এছাড়া ক্ষমতার পরিবর্তনের পর সাকিব আল হাসানকে নিয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা হয় এবং পরে চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।

একই সঙ্গে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে সাড়ে ৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালার সম্পদ বিষয়ে খোঁজ নিতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে