ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

সাবেরের বাসায় রাষ্ট্রদূতদের আগমন, কী বললেন সরকারের উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় কয়েকজন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক তথ্য জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রদূতরা যেকোনো নাগরিকের বাসায় যেতে পারেন—এটা তাদের কূটনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ে।

তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে তার সঙ্গে কাজ করবে ভারত’— এমন মন্তব্য অনভিপ্রেত এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ছবিপ্রদর্শন প্রসঙ্গে এক প্রশ্নে তৌহিদ হোসেন জানান, রাষ্ট্রপতির ছবি নামানো বা টানানোর বিষয়ে কোনো আইন নেই। তবে এ নিয়ে যে চিঠি পাওয়া গেছে, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে