ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo তেহরান ও বৈরুতে আবারও ইসরায়েলি হামলা Logo ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনায় টানা তৃতীয় দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি Logo রাজধানীতে মশা দমনে দিনে তিন দফা ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি, গঠিত কুইক রেসপন্স টিম Logo হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা আইআরজিসির, জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি Logo গণভোট বাতিলের দাবি তুললে জাতীয় নির্বাচনও প্রশ্নের মুখে পড়বে: শিশির মনির Logo ঈদ সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলের শতভাগ টিকিট অনলাইনে Logo  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ আলিম দারের Logo ডেপুটি স্পিকার পদে আলোচনায় পাঁচ জামায়াত সদস্য Logo আসিফের দাবি: প্রকৃত জনগণের সরকার গঠিত হলে সংবিধান বাতিল হবে Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাসহ আটক ২

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে সংঘর্ষ, গুলিতে নিহত ১

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্ত এলাকায় এই সংঘর্ষ ঘটে। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধীনে পরিচালিত ওই অভিযানে চোরাচালানবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে একটি চোরাই পণ্যে বোঝাই পিকআপ আটকানোর চেষ্টা করা হয়। সেই সময় সশস্ত্র চোরাকারবারিরা দেশীয় অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে তাদের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন এবং তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের ঘটনায় আলমাস মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।

বিকেলে বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, চোরাকারবারিরা আটক পিকআপটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে এবং তখনই গুলি ছোড়া হয়।

ঘটনার পর জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৫৭ বার পড়া হয়েছে