ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র Logo ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ‘১৭ বছরের অপেক্ষার ফল’—বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাশিয়া থেকে কম দামে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় চায় বাংলাদেশ

২৪ ঘণ্টা না যেতেই ফের লাফ, ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের স্বর্ণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

এক দফা সাময়িক স্বস্তির পর আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। টানা ছয় দফা মূল্যবৃদ্ধির পর গতকাল একবার দাম কমলেও ২৪ ঘণ্টার মধ্যেই নতুন করে বাড়ানো হয়েছে এই মূল্যবান ধাতুর দর। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
নতুন এই মূল্য নির্ধারণের মাধ্যমে দেশের স্বর্ণবাজারে আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, দুপুর সোয়া ১২টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে পরিবর্তন আসায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সংস্থাটি আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
উল্লেখ্য, এর আগেও বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা। তবে সেই দাম কার্যকর হওয়ার পর দিনের অর্ধেক সময়ও স্থায়ী হয়নি।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং ৩ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার—যার মধ্যে ৬৪ বার মূল্য বৃদ্ধি এবং ২৯ বার মূল্য হ্রাস করা হয়।
স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রূপার দামে কোনো হেরফের হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের রূপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রূপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৩ হাজার ৯০৭ টাকায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে