ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

স্বর্ণের দর হ্রাস পেল, নতুন ভরি মূল্য কত?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে দিনের শুরুতে দাম বাড়ানোর পর রাতেই আবার মূল্য কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংশোধিত দামে সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানায়। নতুন মূল্যহার রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। ঘোষিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ঠিক করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি মূল্য ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

স্বর্ণ কেনার সময় নির্ধারিত দামের সঙ্গে সরকার আরোপিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি মূল্য ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে