ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ Logo বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪%: শীর্ষে বিএনপি, ১০ দলের ভোট শূন্য Logo যুক্তরাষ্ট্রে থাকা ইয়েমেনি শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ, সময় ৬০ দিন Logo বিএনপির নির্বাচনী জয়ে তারেক রহমানকে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অভিনন্দন Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হার ও শপথসূচি জানাল নির্বাচন কমিশন Logo থাইল্যান্ড ও ফিলিপিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ Logo হাইকোর্ট নির্দেশ দিলেন পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার Logo রমজানকে সামনে রেখে দেশ-বিদেশের মুসলিমদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার Logo জুলাই গণহত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ৪ মার্চ

৮ দফা দাবি নিয়ে রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

৮ দফা দাবি নিয়ে রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ।

রংপুরে আট দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

এ সময় সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও মঠ-মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ‘সনাতন জাগরণ মঞ্চ’। ১৭ নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ আত্মপ্রকাশ করে। এই জোটের ব্যানারে রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, সনাতনীদের উপর হামলা ও নির্যাতন বন্ধ করে  রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। নয়তো আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক আসবে।

সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সহ-মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারী, রংপুর বিভাগের সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য, মানিক চৌধুরী, আলোক ঘোষ, রবীন্দ্রনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেয়।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৩৯ বার পড়া হয়েছে