ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনগণসহ সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণের দায়িত্ব এখন পুলিশের কাঁধে। এমন একটি নির্বাচন আয়োজন করতে হবে যা দেশের ভেতর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হবে।

সোমবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারের ‘হল অব প্রাইড’-এ বাংলাদেশ পুলিশের আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলার পুলিশ সুপাররা যুক্ত হন। সভায় উপদেষ্টা বলেন, “আইন প্রয়োগের ক্ষেত্রে শুধু বলপ্রয়োগ নয়, ন্যায়বোধ ও মানবিকতা প্রদর্শন করাও জরুরি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাতে পারবেন না। তারা জনগণের আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।”

উপদেষ্টা ‘ফ্যাসিস্ট’ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন, তবে নিরীহ নাগরিকদের হয়রানি না করার পরামর্শ দেন। তিনি বলেন, “অধীনস্তদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে এবং যারা আইন মানে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এছাড়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি, স্পেশ্যাল ব্রাঞ্চের তৎপরতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সাইবার অপরাধ বৃদ্ধির বিষয়ে তরুণ পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে