ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি।

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা নিয়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা শপথকে সমুন্নত রাখতে চাই। এই দায়িত্ব একটি বড় সুযোগ দিয়েছে। চাকরি জীবনে অনেক চ্যালেঞ্জ নেয়ার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং সামনে চ্যালেঞ্জ আসলেও টা মোকাবেলা করবো।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু নির্বাচনের আগে কিছু জরুরি সংস্কার প্রয়োজন। সংবিধান ঠিক না হলে নির্বাচন যাত্রা কঠিন হবে। এ সময় তরুণ প্রজন্মকে ভোটার তালিকায় আনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, কোথায় কোথায় সংস্কার করতে হবে সে বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করবে। এরপর সেখান থেকে গ্রহণযোগ্য সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনি মন্তব্য করা উচিত হবে না। কারণ এটি নিয়ে অনেক বিতর্ক চলছে। বিষয়টির ফায়সালা হলে সবাই তা দেখতে পারবেন।

এর আগে, রোববার দুপুরে সিইসি এ এম এম নাসির উদ্দীন এবং চারজন কমিশনার শপথ গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। শপথ নেয়া চারজন নির্বাচন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

গত বৃহস্পতিবার ১৪ তম সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীন ও এই চারজন নির্বাচন কমিশনরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের একমাস পর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করে। তারপরই নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয়। গত ২০ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসির জন্য প্রস্তাবিত ১০ জনের নামের তালিকা দেয়া হয়। সেখান থেকেই পাঁচজনকে নিয়ে গঠন করা হয় নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে