ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

আইএইএর নিন্দার জবাবে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা ইরানের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আইএইএর নিন্দার জবাবে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা ইরানের।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি নিন্দা প্রস্তাবের জবাবে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ‘নতুন ও আরও উন্নত সেন্ট্রিফিউজ’ বসাবে। খবর আল জাজিরার।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘পরমাণু কর্মসূচি ইস্যুতে তেহরান পরিপূর্ণভাবে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।’

এছাড়া ইরানের দুটি স্থানে ইউরেনিয়াম পাওয়া গেছে দাবি করে সে ব্যাপারে জবাব চাওয়া হয়েছে। সেই সঙ্গে ২০২৫ সালের বসন্তের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি ও আইএইএর কাছে দাখিল করতে বলা হয়েছে।
 
এর আগে চলতি বছরের জুন মাসেও একই ধরনের একটি প্রস্তাব আনা হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রস্তাবকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অবিবেচনাপ্রসূত’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।
 
সেই সঙ্গে পরমাণু কর্মসূচি আরও এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শুক্রবার (২২ নভেম্বর) ইরানের পরমাণু কর্মসূচি প্রধান মোহাম্মদ এসলামি নতুন ও উন্নত সেন্ট্রিফিউজ চালু করার আদেশ জারি করেন, যা দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য সংখ্যক নতুন উন্নত সেন্ট্রিফিউজ স্থাপনসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
 
এতে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুসারে ‘জাতীয় স্বার্থ রক্ষা ও শান্তিপূর্ণ পরমাণু শিল্পকে আরও বিকাশের জন্য’ প্রতিশোধমূলক আরও ব্যবস্থা নেয়া হবে।
 
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে কারিগরি ও সুরক্ষা সহযোগিতা অতীতের মতো অব্যাহত থাকবে। যেমনটি উভয়ের সম্মতিতে হয়েছিল। আন্তর্জাতিক নীতি ও মানদণ্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার জন্য তেহরান ভালোভাবে প্রস্তুতও রয়েছে।
 
বিবৃতিতে বলা হয়, মহান ইরানি জাতির অধিকার ও স্বার্থ রক্ষা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি গড়ে তোলার নীতি অনুসরণে ইরান অবিচল রয়েছে।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে