ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইরান পরিস্থিতি অনিশ্চিত: সুইডিশ নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার প্রেক্ষাপটে সুইডেন তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘চরম অনিশ্চিত’ উল্লেখ করে জরুরি সতর্কবার্তা জারি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড। স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি ইরানে অবস্থানরত সুইডিশদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান সফর এড়িয়ে চলা উচিত এবং যারা বর্তমানে সেখানে আছেন, তাদের বিলম্ব না করে চলে যাওয়ার সুযোগ কাজে লাগাতে হবে। তিনি আরও জানান, এখনও আকাশপথ ও স্থল সীমান্ত ব্যবহার করে ইরান ত্যাগ করা সম্ভব। তবে যারা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তাদের নিজ দায়িত্বে থাকতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবর্তনে সহায়তা দিতে পারবে না।

এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তেহরানকে চাপ দিতে সীমিত সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রয়েছে। ন্যায্য চুক্তিতে পৌঁছাতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনাও বিবেচনায় আছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি রয়েছে, যেখানে নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৫৯ বার পড়া হয়েছে