ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ফের দুর্ঘটনায় পড়ল ভারতের তেজাস যুদ্ধবিমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার মুখে পড়েছে। বিমানঘাঁটিতে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে জেটটি বিধ্বস্ত হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনীর প্রকাশিত তথ্যে জানানো হয়, গত ৭ ফেব্রুয়ারি একটি প্রশিক্ষণ উড্ডয়ন শেষ করে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। ত্রুটির কারণে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাইলট গুরুতর আঘাত ছাড়াই নিরাপদে বেরিয়ে আসেন।

এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমির এলাকায় প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস বিমান বিধ্বস্ত হয়, সেবারও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। পরবর্তী দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে, যেখানে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
১২৭ বার পড়া হয়েছে