ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

আজ শুরু হচ্ছে প্রার্থিতা পুনর্বহালের আপিল শুনানির সপ্তম দিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর শুনানি আজ সপ্তম দিনে গড়াচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় এই দিনের শুনানি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় ৪৮১ থেকে ৫১০ নম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তির জন্য উপস্থাপন করা হবে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এর আগের দিন অর্থাৎ ষষ্ঠ দিনের শুনানিতে মোট ১০৪টি আপিলের ওপর সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে ৬০টি আপিল গ্রহণ করা হয়, ৩৪টি বাতিল করা হয় এবং বাকি ১০টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য মুলতবি রাখা হয়। ওইদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শুনানি কার্যক্রম চলে।
ইসি আরও জানায়, আপিল শুনানির প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ হিসেবে গৃহীত হয়। একই দিনে ১৫টি আবেদন বাতিল এবং ৩টি স্থগিত রাখা হয়েছিল।
এ পর্যন্ত সম্পন্ন হওয়া শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ১১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর বা বাতিল হয়েছে। বর্তমানে ৩৩টি আবেদন এখনো বিচারাধীন রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত সময়সূচি অনুসারে অবশিষ্ট আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে শেষ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৬১ বার পড়া হয়েছে