ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

 আট বছর পর হিলি বন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি পুনরায় শুরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট বছর পর আবারও ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ভারতের কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে নতুন করে এ আমদানি কার্যক্রমের সূচনা হয়। চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান ‘খাজা আজমেরী ট্রেডার্স’ এ চালানটি আমদানি করে। প্রথম দিনেই ২৫ টন ৩৩২ কেজি আপেল দেশে আসে।

আমদানিকারকের প্রতিনিধি ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট শাহিনুর ইসলাম জানান, হিলি বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। অতীতে প্রায় সব ধরনের পণ্য এ পথ দিয়ে আমদানি হতো, কিন্তু নানা প্রতিবন্ধকতায় দীর্ঘদিন ধরে ফলসহ অনেক পণ্যের আমদানি বন্ধ ছিল। তিনি আশা প্রকাশ করেন, “দীর্ঘ বিরতির পর আজ আপেল আমদানি শুরু হলো, শিগগিরই অন্য পণ্যগুলোর আমদানিও নিয়মিত হবে।”

তিনি আরও বলেন, “আপেল আমদানি আবার শুরু হওয়ায় সরকারি রাজস্ব আয় বাড়বে এবং ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরে আসবে।”

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইউসুফ আলী জানান, ২০১৭ সালের পর এই প্রথম হিলি দিয়ে আপেল এসেছে। পরীক্ষণ শেষে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দেওয়া হবে, যাতে দ্রুত ছাড়করণ সম্পন্ন করে বাজারজাত করা যায়।

অন্যদিকে, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. এম আর জামান বাদন বলেন, “দীর্ঘ আট বছর পর আজ এক ট্রাক আপেল আমদানি হয়েছে, যার পরিমাণ ২৫ মেট্রিক টন। এসব আপেল প্রতি টনে ৭০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে।”
তিনি আরও জানান, পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া শেষ হলে পণ্যটি দ্রুত ছাড় করে বাজারে সরবরাহের অনুমতি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে