ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

আদিয়ালা কারাগারে ইমরান খান সুস্থ আছেন: জানালেন তার বোন উজমা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন। তার এই বক্তব্যের মাধ্যমে ইমরানের স্বাস্থ্যের বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের অবসান ঘটে।

সম্প্রতি আফগানিস্তানভিত্তিক একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইমরান খান আর জীবিত নেই। পরে একাধিক ভারতীয় গণমাধ্যমও সেই খবরকে প্রচার করে। তবে শুরু থেকেই পাকিস্তান সরকার জানিয়েছিল, ইমরান খান সুস্থ আছেন এবং এ ধরনের খবর অসত্য।

পাকিস্তানি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারই উজমা খানকে আদিয়ালা কারাগারে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত কয়েক সপ্তাহ ধরে পরিবার ও দলীয় নেতারা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছিলেন না। এ কারণে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

এ পরিস্থিতিতে পিটিআই ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভের ঘোষণা দেয় এবং সেখান থেকে কারাগারমুখী মিছিল করারও হুমকি দেয়, যাতে তারা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি জানাতে পারে।

সরকারি কর্মকর্তারা জানান, শুধু ইমরান খান নয়, কারাগারের অন্যান্য বন্দীর নিরাপত্তার স্বার্থেই সাক্ষাৎ সীমিত করা হয়েছিল। তারা আরও অভিযোগ করেন, অতীতে ইমরানের কিছু দর্শনার্থী সাক্ষাতের সুযোগ ব্যবহার করে রাজনৈতিক আলোচনা চালিয়ে গেছেন, যা কারাগারের নিয়মবিরোধী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
২০৬ বার পড়া হয়েছে