ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

আধুনিক শিক্ষা কাঠামোয় গঠিত হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকার সাতটি সরকারি কলেজকে একত্র করে গঠিত প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ হবে একটি ব্যতিক্রমধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রচলিত ধাঁচের পরিবর্তে, এখানে থাকবে আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং স্কুল-ভিত্তিক শিক্ষা কার্যক্রম।

সোমবার (৪ আগস্ট) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতটি কলেজকে চারটি আলাদা স্কুল বা অনুষদে ভাগ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্কুল অব সায়েন্স পরিচালিত হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে।
স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ পরিচালিত হবে সরকারি বাঙলা কলেজে এবং
স্কুল অব বিজনেস স্টাডিজ এর কার্যক্রম থাকবে সরকারি তিতুমীর কলেজে।
এছাড়া, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস পরিচালিত হবে কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে।

এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি হবে ইন্টারডিসিপ্লিনারি এবং হাইব্রিড। এতে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং বাকি ৬০ শতাংশ ক্লাস সশরীরে অনুষ্ঠিত হবে। তবে, সব ধরনের পরীক্ষা নেওয়া হবে অফলাইনে, শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে।

প্রথম বছরে স্নাতক পর্যায়ে ২৩টি বিষয়ের ওপর ভর্তি কার্যক্রম চালানো হবে। তবে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পুরনো কাঠামোতেই পড়াশোনা করবে। সংশ্লিষ্ট আইন পাস হলে ২০২৬ সাল থেকে নতুন কাঠামো অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি শুরু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
২২৩ বার পড়া হয়েছে