ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

আন্দোলনে ২ হাজারের বেশি চিকিৎসা নেন সিএমএইচে, ৬ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আন্দোলনে ২ হাজারের বেশি চিকিৎসা নেন সিএমএইচে, ৬ জনের মৃত্যু।

অভ্যুত্থানে আহতদের মধ্যে এখন পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ হাজার ১১২ জন চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার মান নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আহত শিক্ষার্থীরা। তারা বলেন, এখনো অসংখ্য আহত ছাত্র চিকিৎসা পাচ্ছে না। তাই সিএমএইচে তাদেরও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।

পরে তালিকা পেলে অন্যান্য হাসপাতালে ভর্তিদেরও চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিগগিরই গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এরই মধ্যে সকল প্রক্রিয়া প্রায় শেষ। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে জনগণের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তারা।

সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, যারা সুস্থ হয়ে গেছেন তাদের দেখতে ভালো লাগে। কারণ তাদের আমরা সময় দিয়েছি, চিকিৎসা করেছি। এখন তারা সুস্থ। সবমিলিয়ে আমরা সুখী।
 
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ২ হাজার ১১২ জনকে চিকিৎসা দিয়েছি। এরমধ্যে ৫৮২টি গুরুতর অপারেশন করেছি। আবার দুঃখের বিষয় ৬ জনকে আমরা বাঁচাতে পারিনি। তাদের ক্ষত বা আঘাত অনেক বেশি ছিল। আমরা জানতাম তাদের আমরা বাঁচাতে পারবো না। এই চিকিৎসা করাতে সেনাপ্রধান আমাকে এক কোটি টাকা দিয়েছেন। আমরা আমাদের সমাজকল্যাণ ফান্ড থেকে টাকা দিয়েছি। যার যে রকম সাহায্য প্রয়োজন আমরা করেছি।

এসময় সবার কাছে দোয়া চেয়ে মশিউল মুনীর বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেন সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে পারে, এই দোয়া আপনারা করবেন। এটি আমাদের গর্বের জায়গা যে আমরা দেশের জন্য কাজ করছি। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে