ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালী বন্ধের সতর্কবার্তা ইরানের Logo  নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা Logo হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীরের আরও ১৪ দিনের জেল হেফাজত Logo  ঈদের পরদিন মেট্রোরেলে ভিড়, সাশ্রয়ী যাত্রায় ঝুঁকছেন নগরবাসী Logo  সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার প্রয়াত  Logo ঈদ ও জন্মদিন একসঙ্গে, ছোট ছেলেকে শুভেচ্ছা জানালেন শাকিব খান Logo  যুক্তরাষ্ট্র শিথিল করল ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা Logo জামায়াত আমির প্রশ্ন করলেন—সংসদ নির্বাচন হালাল হলে গণভোট কেন হারাম হবে Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্বশান্তির প্রার্থনা

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার তদন্ত চলছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই গ্রেফতারের বিষয়টি আসবে। তিনি যোগ করেন, কেউ যেন হয়রানির শিকার না হয়। যে কারণে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে।

ঈদুল আজহায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে মোটামুটি খুশি উল্লেখ করে তিনি জানান, ছোটখাটো ছিনতাই-চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ার খোঁজ খবর নেন তিনি।

উল্লেখ্য, রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। জানা যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি।

এর আগে, গত ৮ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
১১৯ বার পড়া হয়েছে