ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ তিন সচিব জনপ্রশাসনে সংযুক্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবকে নিজ নিজ দপ্তর থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সংক্রান্ত বদলির নির্দেশনা দেয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
এর আগে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনের শীর্ষ পর্যায়েও পরিবর্তন আনা হয়। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব করা হয়।
এদিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগও বাতিল করা হয়। যদিও তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার আবেদন করেছিলেন বলে জানা গেছে।
পরে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
১৩৯ বার পড়া হয়েছে