ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

আর্জেন্টাইন ফুটবলার প্রেসতিয়ান্নির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সিবিএফের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চ্যাম্পিয়নস লিগে বর্ণবাদের অভিযোগে আর্জেন্টিনার তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই অভিযোগ ওঠে বেনফিকার বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে, যেখানে রিয়ালের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র লক্ষ্য হন। ম্যাচের একমাত্র গোল করার পর ভিনিসিউস অভিযোগ করেন, আর্জেন্টাইন খেলোয়াড় প্রেসতিয়ান্নি তাকে ‘বানর’ হিসেবে অভিহিত করেছেন। ঘটনার পর রেফারি বর্ণবাদবিরোধী প্রোটোকল অনুসরণ করে প্রায় ১০ মিনিট খেলা স্থগিত করেন।

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা চাই ফিফা বিষয়টি মনিটর করুক এবং ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দায়ীদের শনাক্ত করে দৃঢ় শাস্তি প্রদান করুক। ভুক্তভোগী ও সাক্ষীদের সাক্ষ্য বিবেচনায় আনুষ্ঠানিক তদন্তের জন্য তারা অনুরোধ করেছে। তবে প্রেসতিয়ান্নি অভিযোগ অস্বীকার করেছেন এবং ভিডিওতে দেখা যায়, তিনি মুখ ঢেকে রেখেছিলেন। বেনফিকাও তাদের খেলোয়াড়ের বিরুদ্ধে ‘মানহানিকর প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছে।

রিয়াল মাদ্রিদও উয়েফার কাছে সমস্ত প্রমাণ পাঠিয়েছে এবং ম্যাচের পরে কিলিয়ান এমবাপ্পে জানিয়েছিলেন, তিনি পাঁচবার প্রেসতিয়ান্নিকে ভিনিসিউসকে উদ্দেশ্য করে ‘বানর’ বলতে শুনেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই অভিযোগের খবর শুনে তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। ফিফা গত বছর শৃঙ্খলাবিধির সংশোধন করে বর্ণবাদ ও বৈষম্য দমনে কঠোর ব্যবস্থা সংযুক্ত করেছে, যার মধ্যে সর্বোচ্চ জরিমানা ৫০ লাখ সুইস ফ্রাঁ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উয়েফার নিয়ম অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে প্রেসতিয়ান্নি সর্বোচ্চ ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তদন্তের ফলাফল ও সম্ভাব্য শাস্তি নির্ধারণের দায়িত্ব এখন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার হাতে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৪০ বার পড়া হয়েছে