ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৫ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত চলাকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট অনেকেই কমিটির সামনে বক্তব্য দিলেও আসিফ মাহমুদ হাজির হননি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় মন্ত্রণালয়ের এই তদন্ত তার এখতিয়ারের বাইরে। এছাড়া, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে আগেই সিদ্ধান্ত নির্ধারিত ছিল বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ ধরনের তদন্ত কার্যক্রম আদালত অবমাননার শামিল হতে পারে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বোর্ড সংশ্লিষ্ট বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা এবং চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে।

আসিফ মাহমুদ দাবি করেন, তদন্ত কমিটি তার কাছ থেকে ব্যাখ্যা চাইলেও এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব না পাওয়ায় তিনি সাক্ষাৎকারে অংশ নেননি। তিনি বলেন, নিয়মবহির্ভূত বা আইনি জটিলতায় পড়তে পারে এমন কোনো কার্যক্রমে যুক্ত হতে চাননি বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্যে নয়, বরং নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহের জন্যই সংশ্লিষ্টদের ডাকা হয়েছিল। তিনি বলেন, আসিফ মাহমুদকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৩৯ বার পড়া হয়েছে