ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের সাবেক একাডেমি ফুটবলার নিকো পাজকে আবার দলে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। চুক্তিতে থাকা বাইব্যাক ক্লজ ব্যবহার করে প্রায় ৯ মিলিয়ন ইউরো খরচে তাকে পুনরায় দলে ভেড়ানোর পরিকল্পনা করছে তারা।

২০২৪ সালে ইতালির কোমো ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়ছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। এখন পর্যন্ত ৬৮ ম্যাচে ১৭ গোল করে ইউরোপের বিভিন্ন ক্লাবের আগ্রহ অর্জন করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদ তাকে বিক্রির সময়ই ভবিষ্যতে ফেরানোর সুযোগ রেখে দিয়েছিল। ৬ মিলিয়ন ইউরোতে ছাড়লেও ৯ মিলিয়ন ইউরো দিয়ে পুনরায় তাকে দলে নেওয়ার শর্ত ছিল চুক্তিতে, যা এখন কাজে লাগাতে যাচ্ছে ক্লাবটি।

আগামী মৌসুমের পরিকল্পনায় নিকো পাজকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের তত্ত্বাবধানে ইতোমধ্যে তাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে বর্তমান ক্লাব কোমো চায়, পাজ আরও অন্তত এক মৌসুম তাদের হয়ে খেলুক। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এই গ্রীষ্মেই তাকে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, গত গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার থেকে প্রায় ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছিলেন পাজ। তার লক্ষ্য ছিল একদিন আবার রিয়াল মাদ্রিদের হয়ে খেলা, যা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৪২ বার পড়া হয়েছে