ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যা মামলার ১৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসাথে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।

এদিকে, গত বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল-২। মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৬ জনই পলাতক। আজ রোববার এই বিষয়ে শুনানি হওয়ায় কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
১৬৪ বার পড়া হয়েছে