ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজ অপসারণের অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা এবং ঢাকা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, তার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ সরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি জানান। পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, শরিফ ওসমান হাদি সংশ্লিষ্ট কনটেন্টগুলোতে পরিকল্পিতভাবে স্ট্রাইক ও সমন্বিত রিপোর্টের মাধ্যমে তার অফিসিয়াল পেজটি মুছে ফেলা হয়েছে। প্রায় ৩০ লাখের বেশি ফলোয়ার থাকা ওই পেজটি এভাবে অপসারণ করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে এবং হাদি সম্পর্কিত তিনটি ভিডিওতে আলাদা করে স্ট্রাইক দেওয়া হয়।

বর্তমানে সার্চ করেও আসিফ মাহমুদের ওই ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৬৬ বার পড়া হয়েছে