ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ইমরান খানের ক্ষতি হলে দেশ অস্থিতিশীল হবে—মৃত্যুর গুজব নিয়ে বোন নোরিন নিয়াজির সতর্কবার্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তার বড় বোন নোরিন নিয়াজি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খানের শারীরিক নিরাপত্তায় কোনো ধরনের হুমকি সৃষ্টি হলে পাকিস্তান মারাত্মক অস্থিরতার দিকে ধাবিত হবে।

নোরিন দাবি করেন, তার ভাই সম্পূর্ণ সুস্থ আছেন এবং সাধারণ মানুষ তাকে আবার সরাসরি দেখার অপেক্ষায় আছে। তার ভাষায়, “ইমরানের কোনো ক্ষতি হলে জনগণ কখনো তা মেনে নেবে না। আমার বিশ্বাস—ওদের সে সাহস নেই।”

তিনি অভিযোগ করেন, ইমরান খানের জনপ্রিয়তা কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার স্বাস্থ্যের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। পাশাপাশি কারাগারে ইমরানকে যেভাবে একাকী সেলে রাখা হয়েছে, সেটিকেও তিনি মানবাধিকার বিরোধী এবং জেল বিধি লঙ্ঘন বলে উল্লেখ করেন। নোরিনের দাবি, সাধারণ কয়েদিদের চার দিনের বেশি বিচ্ছিন্নভাবে রাখা হয় না, কিন্তু ইমরান খানকে এক মাসের বেশি সময় ধরে এমন পরিবেশে রাখা হয়েছে, যা শারীরিক ও মানসিক নির্যাতনের শামিল।

এছাড়া ইমরানের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি, যাতে তার কোনো বার্তা বাইরে পৌঁছাতে না পারে।

এ সাক্ষাৎকারে নোরিন পাকিস্তানের সদ্য নিয়োগ পাওয়া চিফ অফ ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনাও করেন। তিনি বলেন, “তিনি নিজেকে সর্বশক্তিমান ভাবতে পারেন, কিন্তু আমাদের বিশ্বাসে আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান নন।”

দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থাহীনতা প্রকাশ করলেও তিনি জানান, ন্যায়বিচারের জন্য তাদের লড়াই চলবে এবং ইমরান খান একদিন অবশ্যই বিচার পাবেন।

এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইমরানের আরেক বোন আলিমা নিয়াজি আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন।

এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ইমরান খানকে কোথাও স্থানান্তর করা হয়নি এবং তিনি ভালোই আছেন।

উল্লেখ্য, ক্ষমতা হারানোর পর ২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে কারাবন্দি রয়েছেন। তবে তার সমর্থকদের দাবি, এসব মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৭৯ বার পড়া হয়েছে