ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক Logo দাড়ি-টুপি নিয়ে কটূক্তি পুরনো দমনমূলক সংস্কৃতির অংশ: এমপি হানজালা

ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরাকের বসরা বন্দরের কাছাকাছি জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘সেফসি বিষ্ণু’ বসরা বন্দরের কাছে হামলার শিকার হয়। এ ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে জাহাজে কর্মরত এক ভারতীয় নাবিক প্রাণ হারান।

ট্যাংকারটিতে থাকা অন্য ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দূতাবাস আরও জানায়, উদ্ধার হওয়া নাবিকদের পাশাপাশি ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

এর আগে ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বসরা প্রদেশের আল-ফাও বন্দরের কাছে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন এবং ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বন্দর নিরাপত্তা সূত্রে জানা গেছে, বিস্ফোরকবোঝাই নৌকার মাধ্যমে বিদেশি ট্যাংকার দুটিতে হামলা চালানো হয়, এতে সেগুলোতে আগুন ধরে যায়।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরাকের সব তেলবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৪৩ বার পড়া হয়েছে