ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাক্ষাৎকালে হাইকমিশনার প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই এবং একটি শোপিস উপহার দেন। বৈঠকে ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে তারা আগ্রহী।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। তিনি বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই বর্তমান সরকারের লক্ষ্য, যা উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং রাজনৈতিকভাবে তার প্রভাব নেই বলেও মন্তব্য করেন।
এছাড়া, আসন্ন ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মরিশাসে যাচ্ছেন। সফরের পথে তারা ভারতে সংক্ষিপ্ত সৌজন্য সফর করবেন এবং সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
হুমায়ুন কবির জানান, সীমান্তে হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আলোচনার বিষয়গুলো তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৩৬ বার পড়া হয়েছে