ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

এক নাটকেই কোটি ভিউ পেলেন ফারহান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এক নাটকেই কোটি ভিউ পেলেন ফারহান।

শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে দারুণ সময় পার করছেন ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। আলাপচারিতার শুরুতে জানালেন, মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত ‘সুইট ফ্যামিলি’ নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। এই সাড়া দেখেই অভিনেতার ভাষ্য, গেল বছরের দেশের রাজনৈতিক পরিস্থির পর দর্শক আবার নাটকে ফিরেছেন।

সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘সুইট ফ্যামিলি’ নাটকটি মুক্তির দুই সপ্তাহে এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। বলা যায়, নতুন বছরের প্রথম নাটক হিসেবে নতুন আরেক রেকর্ড গড়লেন ফারহান-স্পর্শিয়া।

মুশফিক আর ফারহান বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তার কারণ আমার মনে হয়, দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কমবেশি। সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে। দর্শকেরা আবারও নাটক দেখছেন। তাদের ভালোলাগা-খারাপ লাগা শেয়ার করেছেন। সবমিলিয়ে এমন সময়ে তাও নতুন বছরে শুরুতেই ‘সুইট ফ্যামিলি’ নাকটটি অল্প সময়ে ১ কোটি ভিউ অতিক্রম করেছেন।’

অভিনেতা আরও যুক্ত করেছেন, ‘এটা সত্যি ভালো লাগার বিষয় আমার জন্য। সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের। কারণ আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। এই নাটকটিও তেমন একটি কাজ আমার। আমি খুব বেছে কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালো লাগা তৈরি হয়।’
 
মুশফিক আর ফারহান গল্পের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্যে রাখছেন। প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করছেন। আর অনবদ্য অভিনয়ে কেড়ে নিচ্ছেন দর্শকের মন। কখনো সুইপার, কখনো বাকপ্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালক, কখনো পিচাশ, কখনো ভালো হাজবেন্ড হয়ে পর্দা মাতাচ্ছেন এই তারকা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে