ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের বাসিন্দা শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের কন্যা।
শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের (চাকরিদাতা) বাসায় অবস্থানকালে এই প্রাণঘাতী হামলার শিকার হন দিপালী।
প্রাথমিকভাবে জানা গেছে, একই হামলায় তার কফিল এবং কফিলের পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে বলে দূতাবাস জানিয়েছে।
এদিকে স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। মরদেহের বিস্তারিত অবস্থা সম্পর্কে জানতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
দিপালীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২২ বার পড়া হয়েছে